1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

পাবনা-৩ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ টি। এই নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। ভোটের শতকরা হার ৭০.২২ %।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া),গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক (হাতপাখা),জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল),বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।

এদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট,গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওই ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host