1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন;জামায়াত কর্মীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত ইসলামের কর্মী বরাত হোসেনকে (২২) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বরাত হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধিমোতাবেক আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব রকম নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন এদিন সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘প্রার্থীর ছবি, মার্কা ও নাম সংবলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host