1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি বন্ধই থাকবে-খামেনি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  ভাঙ্গুড়ার কম্পিউটার শিক্ষিকার অদক্ষতার প্রমাণ মিলল তদন্তে আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পাবনা-৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৪ সময় দর্শন

পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনী সমাবেশ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খোন্দকার।

উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রাজিউল হাসান বাবু, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কয়েক দিন আগে লক্ষ্মীপুরে তাদের(জামায়াত) অফিসে ব্যালট পেপার ও সিল পাওয়া গেছে। শুনেছি, তারা কয়েক কোটি ব্যালট পেপার ছাপিয়েছেন। তাদের মহিলাদের শাড়ির নিচে করে ব্যালট নিয়ে যাবেন। একেকজন ৩/৪ টা করে ব্যালট বাক্সে ফেলবেন।

দলের পোলিং এজেন্টদের উদ্দেশ্যে করে ধানের শীষের এই প্রার্থী বলেন, আপনারা দেখবেন জামায়াতের ভাইয়েরা কয়টা করে ব্যালট বাক্সে ফেলেন। যদি একবার চুরি ধরা পড়ে তবে সৌদির নিয়মে বিচার করা হবে। তার হাত কেটে দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ খোন্দকার বলেন, কে ধানের শীষের প্রার্থী হয়েছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি- দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host