1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ সময় দর্শন

সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন,এই চাটমোহরে আমার জন্ম,এই চাটমোহরেই আমি বড় হয়েছি,মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে। বহিরাগতর আস্তানা চাটমোহরে হবে না।

তিনি আরও বলেন, গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিলেন। আমি দিন রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জিতিয়েছিলাম। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন তিনি দলকে বিভক্ত করছেন। তাই এই এলাকায় তাকে মানা হবেনা।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি রুমা বলেন,গত তিন মাস যাবত আমি এমপি হয়েছি। এখনো আমি এলাকার উন্নয়নের কথা ফেসবুকে দেইনি। আজ থেকে দেবো। এলাকার উন্নয়ন করবো। আপনারা আমার কাছে আসবেন। আমি সব সময় সহযোগিতা করবো।

সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন,রুমা পার্লামেন্ট সদস্য আর আমি জেলা বিএনপির সদস্য সচিব। রুমা উন্নয়ন দেখবে,আমি সাংগঠনিক বিষয় দেখবো। বহিরাগত কেউ এখানে কোন সুবিধা নিতে পারবে না। তিনি প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন,পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন,পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান,মনির উদ্দিন মনি,হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার,গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা,মূলগ্রামের আনোয়ার হোসেন,ডিবিগ্রামের মজনুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,মহিলা নেত্রী শিরিন শিলা,বিলচলনের গোলজার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।  সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host