1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ সময় দর্শন

পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম। তবে শারীরিক অসুস্থতা ও কষ্ট তাকে দলের প্রতি ভালোবাসা ও আদর্শ থেকে দূরে রাখতে পারেনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে ক্র্যাচে ভর করে উপস্থিত হন তিনি। দলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের প্রতীক হিসেবে তার এই উপস্থিতি সহকর্মী ও নেতাকর্মীদের মধ্যে আবেগের সৃষ্টি করে।

দীর্ঘদিন ধরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না আব্দুল আলীম। তবুও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করতে কষ্টকে উপেক্ষা করে ক্র্যাচে ভর করে কর্মসূচিতে যোগ দেন তিনি।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির দুঃসময়ে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরাই দলকে মাঠে সক্রিয় রেখেছেন। দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও যারা দলের পাশে ছিলেন, আব্দুল আলীম তাদেরই একজন। তার মতো ত্যাগী নেতাকর্মীরা বিএনপির শক্তি ও অনুপ্রেরণা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসুস্থ শরীরেও আব্দুল আলীমের উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host