1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ১৪২ রোগী

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৭ সময় দর্শন
0-4064x3048-0-0-{}-0-12#

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক বিশ্বখ্যাত সামাজিক সংগঠন অরবিস ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে পাবনার ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ)উপজেলার জন্তিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চোখের সমস্যায় ভোগা ১২০ জন রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্স স্থাপন, চশমা প্রদান করা হয়। এছাড়াও ২২ জন চোখে ছানি পড়া রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়।

চক্ষু ক্যাম্পটি পরিচালনা করেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস আই হসপিটাল। এতে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক সেবামূলক সংগঠন এসকেআরএফ গিভ ফাউন্ডেশনের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল।

এই চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা  নুরজাহান বেগম  বলেন, আমাদের মত গরিব মানুষের চোখের চিকিৎসা করার সামর্থ্য নাই। বিনামূল্যে যারা আমার চোখের চিকিৎসা করে দিল আল্লাহ তাদের ভালো করুক।

অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল বলেন, প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ চক্ষু সমস্যায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা না পেয়ে অনেকে  অন্ধত্ব বরণ করেন। এই মানুষগুলোর চোখের আলো ফেরানোর জন্যই এই উদ্যোগ নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host