1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)বাদ মাগরিব উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ হয়।

পৌর শহরের শরৎনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন,উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ,নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার দোসররা এলাকায় বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়।
তাদের এসব অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host