1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ সময় দর্শন

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অংশ নেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা আতিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক মাহবুব উল আলম বাবলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি দক্ষ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জীবনমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host