1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন,নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব। ফ্যাসিবাদি শাসনের অবসানের পর অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি গা ভাসিয়ে দেয়নি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান,দলের চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নিজ দলের মধ্যে গণতন্ত্র অটুট রাখতে নেতা নির্বাচনেও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের প্রতি গুরুত্বারোপ করেছেন। জনগণ যাকে পছন্দ করবে তিনি হবেন নেতা। ভয়ভীতি দেখিয়ে বা জোরপুর্বক কেউ নেতা হতে পারবেন না। নেতা হওয়ার একমাত্র উপায় হলো,তার প্রতি জনগণের সম্মতি বা সমর্থন। তাই ইউনিয়ন থেকে শুরু করা হয়েছে নেতা নির্বাচন। বিএনপি চায়,তৃষমূল নেতা-কর্মীরা তাদের ভোট প্রয়োগ করে ইউনিয়ন কমিটি গঠন করবে। এরপর উপজেলা,জেলা,বিভাগ এবং জাতীয় কমিটি গঠিত হবে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির ভাষণে এড.মাসুদ খান্দকার এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিএনপির এই কাউন্সিল উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক নূও মুজাহিদ স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোকন সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মতিন,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আজাদ প্রমুখ।

প্রধান অতিথি মাসুদ খন্দকার আরো বলেন,দু:সময়ে যারা দলের পাশে থাকবে,নেতা-কর্মীদের বিপদে ফেলে যারা দূরে সরে যাবেনা,তাদের নেতা বানাতে হবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন,প্রার্থী একাধিক কিন্তু একটি পদে কেবল একজনকে নির্বাচন করতে হবে। খানমরিচ ইউনিয়নে বিএনপির কাউন্সিল একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা করেন। কাউন্সিলের ভোটে কর্মীদের স্বতস্ফূর্ত  অংশ গ্রহনে জন্য সবাইকে ধন্যবাদ জানান। এর পর যিনি বিজয়ী হবেন তার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে বিভাজন বা গ্রুপিং সৃষ্টিকারী কারোই বিএনপিতে স্থান হবেনা। তিনি প্রত্যেক জাতীয়তাবাদি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রাপ্ত সকল প্রকার সুযোগ-সুবিধা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সমবন্টনের প্রতি গুরুত্বারোপ করেন এই নেতা।

এর আগে মাসুদ খন্দকার ভাঙ্গুড়ায় প্রবেশ করলে নেতাকর্মীরা রেলগেটে তাকে স্বাগত জানান।  পরে বিশাল এক মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে খানমরিচ ইউনিয়নে নিয়ে যাওয়া হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host