1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, নিয়মিত মামলার নির্দেশ এসি ল্যান্ডের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ চাটমোহরের নতুন ইউএনও মো. খালিদ হোসেন, আজ যোগদান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২ সময় দর্শন

 দেশে দক্ষ চালক তৈরি, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ এবং ২০ হাজার পেশাদার চালককে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।

২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বিআরটিসির মধ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সারা দেশে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সেন্টারে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পের আওতায় নতুন চালকদের চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে, বর্তমানে পেশাদার চালক হিসেবে কর্মরত ২০ হাজার ব্যক্তিকে সড়ক নিরাপত্তা, পথচারীদের অধিকার এবং যানবাহন চালনায় উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।

দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো বেকারত্ব কমানো এবং দক্ষ জনশক্তি তৈরি করা। বিশেষ করে বিদেশের শ্রমবাজারে দক্ষ চালকের চাহিদা পূরণে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের প্রস্তুত করা হবে। ভারী যানবাহন ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁদের আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।

এ ছাড়া দেশে পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যানবাহন পরিচালনা নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষ চালক তৈরির পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), প্রথম আলো ও জাগো নিউজ২৪।

৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৭ অক্টোবর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host