শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল হঠাৎপাড়া (বড়-শালিখা) এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফুসলিয়ে একই এলাকার একটি বসতবাড়ির ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।