1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা বোর্ড বৃত্তি: কোটার কাছে হেরে যাচ্ছে মেধা, মান নিয়ে প্রশ্ন রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু চাটমোহরে কৃষকদের প্রশিক্ষণ ও বিনা সরিষা-১১ বীজ বিতরণ ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ মজুত ও দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ৩২০ লিটার নকল দুধ, ২ হাজার ৭০০ কেজি জেলি ও ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মূল অভিযুক্ত মোঃ আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং তাঁর সহযোগী মোঃ সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ৯টায় ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

অভিযান সূত্রে জানা যায়, আবুল বাশার প্রামাণিকের বাড়ির পাশের একটি পুকুর থেকে ১ হাজার ২০০ কেজি জেলি উদ্ধার করা হয়। এছাড়া তাঁর চাচাতো ভাই সবুজ প্রামাণিকের বাড়ি থেকে আরও ১ হাজার ৫০০ কেজি জেলি এবং আবুল বাশারের দোকান থেকে ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩২০ লিটার নকল তৈরিকৃত দুধ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত আবুল বাশার প্রামাণিক (পিতা: মৃত আবু তালেব প্রামাণিক) এবং তাঁর সহযোগী ও চাচাতো ভাই সবুজ প্রামাণিককে (পিতা: মোঃ হাবিল প্রামাণিক) শনাক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জব্দ করা ২ হাজার ৭০০ কেজি জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার নকল দুধ উপস্থিত সবার সামনে পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসক নুসরাত জাহান, পুলিশ প্রশাসনের সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান আনছারীও এ সময় উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩০ অক্টোবর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host