শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপাতিলা বিলসংলগ্ন একটি নদীর নালায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।