1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা বোর্ড বৃত্তি: কোটার কাছে হেরে যাচ্ছে মেধা, মান নিয়ে প্রশ্ন রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু চাটমোহরে কৃষকদের প্রশিক্ষণ ও বিনা সরিষা-১১ বীজ বিতরণ ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ সময় দর্শন

চলনবিল অধ্যুষিত পাবনার ফরিদপুর উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হাদল মানবসেবা ফাউন্ডেশন’র” উদ্যোগে ও সাঁথিয়া রক্তদাতা ইউনিটের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ফরিদপুর উপজেলার হাদল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বিনামূল্যের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একটি ইউনিয়ন পর্যায়ে হাদল মানবসেবা ফাউন্ডেশন’র এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কর্মসূচিতে চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

এসময় হাদল মানবসেবা ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, সাঁথিয়া রক্তদাতা ইউনিটের স্বেচ্ছাসেবক রওশন আলম, জাকির হোসাইন, মডারেটর ইমরান হোসাইন সাগর প্রমুখসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হাদল মানবসেবা ফাউন্ডেশন’র সভাপতি মো. আরিফুল ইসলাম মিঠু জানান, হাদল গ্রামের সন্তান হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। বর্তমানে বিভিন্ন কাজে রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। আলহামদুলিল্লাহ গ্রামের মানুষের ভালো সারা পেয়েছি, ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে ।

হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান মোল্লা জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কারণে গ্রামের সাধারন মানুষ সহজেই তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছে। সেবামূলক উদ্যোগটি সত্যি প্রশংসনীয় কাজ। আগামীতেও প্রতিষ্ঠানটি মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের “হাদল মানবসেবা ফাউন্ডেশন” প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা গেছে।

হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩০ অক্টোবর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host