1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় ৩২০ লিটার নকল দুধসহ ২৯০০ কেজি উপকরণ জব্দ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম

DDN DESK
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ সময় দর্শন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বাসসকে বলেন, আজ শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। আগামীকাল তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আগামীকাল শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩১ অক্টোবর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host