1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার সরকারি ভর্তুকির চাপ কমাতে টিসিবির নতুন কৌশল: লক্ষ্য স্বনির্ভরতা পাবনায় শ্বশুরবাড়ি থেকে চুরি করে পালালো বউ, কোর্টে মামলা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম

ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দর্শন
 পাবনার ফরিদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মো. নয়ন হোসেন (২০) নামের এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
সোমবার (২ নভেম্বর) উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. নয়ন হোসেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকার একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যবসায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩ নভেম্বর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host