1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবে ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নবগঠিত উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর রাত ৮টার দিকে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাঙ্গুড়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পান্না এবং পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর। এছাড়া স্থানীয় সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ প্রেসক্লাবের অন্যান্য সম্পাদক মণ্ডলী ও সাধারণ সদস্যরা। সভায় এলাকার মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানব কল্যাণ সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফের যৌথ স্বাক্ষরে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট দুটি পৃথক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ভাঙ্গুড়া উপজেলা শাখা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন— সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম, নির্বাহী সভাপতি মো. আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান (জিয়া), সহ-সভাপতি (আরও ৩ জন), সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পান্না এবং অন্যান্য সম্পাদক ও কার্যকারী সদস্যসহ সর্বমোট ৩১ জন। অপরদিকে ভাঙ্গুড়া পৌর শাখা কমিটিতে দায়িত্ব পেয়েছেন— সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, নির্বাহী সভাপতি মো. আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মো. আখেরুজ্জামান মিঠু, সহ-সভাপতি (আরও ৩ জন), সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর এবং অন্যান্য সম্পাদক ও কার্যকারী সদস্যসহ সর্বমোট ৩১ জন। মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ দুটি কমিটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর এলাকায় মানবাধিকার রক্ষা এবং অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বলিষ্ঠ অবদান রাখবে।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২ নভেম্বর ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host