পাবনার ফরিদপুর উপজেলার হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অবকাঠামোগত মান উন্নয়নে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সীমানা প্রাচীর শুধু অবকাঠামো নয়, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিময় শিক্ষার পরিবেশের অন্যতম পূর্বশর্ত। এই বাউন্ডারি ওয়াল নির্মাণ সম্পন্ন হলে সীমানা সুরক্ষিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়টি একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাসে রূপ নেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালিব, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাপিনুর ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল হাই আল-রাজী এবং ডেমরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেন।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।