‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (AIUB) ৩-০ গোল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ড্যাফোডিল। দলের পক্ষে ইউনুস আবু বকরের চমৎকার গোল এবং ম্যাচের শেষ মুহূর্তে জুয়েলের সফল পেনাল্টি শটে ড্যাফোডিলের বড় জয় নিশ্চিত হয়। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকেই শিরোপা নিজেদের ঘরে তুলল ড্যাফোডিল ফুটবল দল। ম্যাচটি টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হয়।
খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের ইউনুস আবু বকর।