1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৪০০ সময় দর্শন

মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রিলেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ। অপেক্ষার পালা শেষে, আবারো ফ্যানদের পছন্দের এক্স সিরিজের হ্যান্ডসেট নিয়ে আসছে ব্র্যান্ডটি।

গুঞ্জন শোনা যাচ্ছে, এবারে অনারের স্মার্টফোনগুলোতে ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের সাথে টেক্কা দিতে পারে এমন ব্যাটারি লাইফ স্টোরেজ সুবিধা থাকছে!

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্যাম্পেইনে দেখা গেছে, অনার বাংলাদেশের কর্মীরা প্ল্যাকার্ড ধরে রেখছেন, যেখানে লেখা: ‘চার বছর নিশ্চিন্তে।’ সবাই কৌতুহলোদ্দীপক এ ক্যাম্পেইন নিয়ে জল্পনা-কল্পনাও শুরু করে দিয়েছেন। এর মানে কী? অনার যে ডিভাইস নিয়ে আসছে তা-কী এতোটাই নির্ভরযোগ্য, এতটাই টেকসই?

গত অক্টোবরে উন্মোচনের পরপরই এক্স৫বি প্লাস ও এক্স ৫বি, অনারের এই ডিভাইস দুটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। স্মার্টফোনগুলোতে সুপার ডিউরেবল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে, যার ফলে এক হাজারবার চার্জ করার পরও এটি ৮৫ শতাংশ ব্যাটারি লাইফ বজায় রাখবে। একইসাথে, এই ডিভাইসগুলোতে রয়েছে অনবদ্য ডিসপ্লে, নিখুঁত ও ঝকঝকে ছবি, সুবিশাল ডিস্ক স্পেস এবং বিস্তৃত পরিসরে এআই-নির্ভর সেবা।

ভেবে দেখুন, অনবদ্য ক্যামেরায় আপনি স্বাচ্ছন্দ্যেই জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে ফেলছেন; আবার ফোন কেনার জন্য পকেটেও পড়ছে না অতিরিক্ত চাপ। আপনি যদি এ বছর স্মার্টফোনে সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় পারফরমেন্স পেতে চান, তাহলে অনারের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন। অনন্য এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host