1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

অকালে কি বুড়িয়ে যাচ্ছেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৯১৩ সময় দর্শন
অকালে কি বুড়িয়ে যাচ্ছেন

অনলাইন ডেস্ক/

প্রতিটি ঋতুতে আবহাওয়ার যে পরিবর্তন হয়, তার প্রভাব প্রকৃতির ওপর যেমন পরে তেমনি মানব দেহের শরীরে, ত্বকেও চিহ্ন এঁকে দেয়। ত্বকের অতিরিক্ত দূষণ বেশ কয়েক বছর পর বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অকালে বার্ধক্যকে দূরে রাখতে কিংবা বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে কী করবেন জেনে নিন।

 

অকালে কি বুড়িয়ে যাচ্ছেন 

রোদ থেকে সাবধান

ত্বকের বয়সের ছাপ যদি দ্রুত কেউ ফেলতে পারে, সেটা হলো রোদ। তাই রোদে বের হলে সঙ্গে রাখুন ছাতা, টুপি ও সানগ্লাস। প্রয়োজনে পরুন গা-ঢাকা জামা। আর অবশ্যই সানস্ক্রিন লোশন মাখতে ভুলবেন না। এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মাখুন। রোদ থাকলে তো বটেই, এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন মাখতে কখনোই ভুলবেন না।

অকালে কি বুড়িয়ে যাচ্ছেন 

 

পুষ্টিকর খাবার খাবেন

প্রতিদিনের ডায়েটে এমন খাবার রাখুন, যাতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে। কারণ অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার ত্বককে নমনীয় করে ও অকাল বার্ধক্যের সমস্যাকে সহজেই প্রতিহত করে। প্লেটে রাখুন সবুজ-লাল ক্যাপসিকাম, ব্রকোলি, গাজর ও সবুজ শাকসবজি। আর প্রতিদিন অন্তত বেদানা, ব্লুবেরি, অ্যাভোকাডো জাতীয় যে কোনো ফল খাওয়ার চেষ্টা করবেন। দিনের মধ্যে অন্তত একবার গ্রিন টি পান করুন।

 

অকালে কি বুড়িয়ে যাচ্ছেন 

ত্বককে আর্দ্র রাখুন

একটা বয়সের পর নিয়ম মেনে ত্বককে ময়েশ্চারাইজ করা খুব দরকার। কারণ প্রতিদিন মুখে ময়েশ্চারাইজার লাগালে ত্বক অনেক বেশি আর্দ্র ও সতেজ থাকে। এতে বলিরেখার সমস্যাও কমে। তবে ময়শ্চরাইজার কেনার আগে দেখে নিন তাতে যেনো ভিটামিন সি বা ভিটামিন এ থাকে।

অকালে কি বুড়িয়ে যাচ্ছেন 

ঘুম খুব দরকার

যদি রাতে কেউ ঠিকমতো না ঘুমায়, তাহলে মুখে বয়সের ছাপ পরে যায় কিংবা ত্বকে বয়সের ছাপ পড়তে বাধ্য। কারণ ঘুমনোর সময় ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায়, যা ত্বককে বলিরেখার হাত থেকে বাঁচায়। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করবেন, যদি ব্যস্ততাও থাকে। কম ঘুমোলে মানসিক চাপ, উদ্বেগ বাড়ে, তা থেকে অচিরেই পড়তে পারে বার্ধক্যের ছাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host