1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৩৩ সময় দর্শন

অনেকেই ঘাড়ে কালো দাগ থাকায় বড় গলার পোশাক পড়তে পারেন না। সব সময় কলার দেওয়া পোশাকই তাদের ভরসা। তবে লজ্জা না পেয়ে বরং ভাবতে থাকুন, কীভাবে দূর করবেন এই কালো দাগ।

এক দুর্দান্ত ঘরোয়া প্যাকের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই ঘাড় ও গলার কালো দাগ দূর করতে পারবেন। জেনে নিন কীভাবে?

১ চা চামচ উপটানের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো, এক চিমটি এলাচ গুঁড়ো, এক চিমটি জিরার গুঁড়ো ও এক চা চামচ লেবুর রস নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন-ই ক্যাপসুল। সঙ্গে ঘি, দুধ ও নারকেল তেলসহ সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

এসব উপকরণের প্রতিটিই ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। উপটান কাজ করে আয়ুর্বেদিক স্ক্রাব হিসেবে। ভিটামিন-ই ত্বক কোমল রাখে।

লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, যা ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করে। হলুদ, জিরা এবং নারকেল তেল ত্বকের কালো দাগ দূর করতে পারে।

প্যাকটি যেভাবে ব্যবহার করবেন
সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। একটি ব্রাশ বা হাত দিয়েই ঘাড়ে ও গলায় ভালো করে এ প্যাক লাগান। ৪০ মিনিট প্যাকটি রাখবেন।

যখন প্যাক শুকিয়ে যাবে; তখন একটি পাত্রে গোলাপ জল নিয়ে তার মধ্যে নরম কাপড় বা তুলো ডুবিয়ে আলতো করে ঘঁষে ঘঁষে প্যাকটি তুলে ফেলুন।

যতদিন না কালো দাগ পুরোপুরি দূর হচ্ছে; ততদিন গোসলের আগে প্যাকটি ব্যবহার করুন। এ ছাড়াও যেসব বিষয় মাথায় রাখা জরুরি-
১. তাজা শাক-সবজি ও ফল-মূল খান
২. ব্ল্যাক কফি পান করুন
৩. ধূমপানের অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করুন
৪. প্রতিদিন বেশি করে পানি পান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host