1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হিজাবের কারণে চুল পড়ার রোধের উপায় জেনে নিন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭০০ সময় দর্শন

শীতের আমেজ শেষ দিকে। গরম আসার পালা। এসময় হিজাবি নারীদের পরতে হয় নানা সমস্যায়। চুলের গোড়া ঘেমে তৈলাক্ত হওয়ার কারণে স্ক্যাল্পে বিভিন্ন র‌্যাশ দেখা দেয়। সেই সঙ্গে চুল পড়ার সমস্যাও বাড়তে থাকে।

হিজাবিদের অনেকেই মনে করেন, চুল তো হিজাবের নিচেই ঢাকা থাকবে; তাই যত্ন নেওয়ার প্রয়োজন নেই। এটি ভুল ধারণা। এ কারণে অযত্নে চুল পড়ার সমস্যাও বাড়ে। অন্যদিকে নতুন চুল না গজানোর কারণে মাথার বিভিন্ন স্থানে টাক পড়তে পারে।

এজন্য হিজাবিদের উচিত অন্যদের তুলনায় চুলের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া। চুলের যত্ন নিলে তৈলাক্ত স্ক্যাল্প, চুলকানি, র‌্যাশ ও চুলের বাজে গন্ধ দূর হবে। চলুন জেনে নেওয়া যাক হিজাবিদের চুলের যত্নবিষয়ক কিছু টিপস-

১. অন্যদের তুলনায় হিজাবিদের উচিত দু-একদিন অন্তর চুল পরিষ্কার করা। চুল লম্বায় বড় হলে দু-তিনদিন পরপর অবশ্যই পরিষ্কার করতে হবে।

২. আপনার চুলের ধরন কোনটি তা জেনে চুলের জন্য উপযুক্ত পণ্য ব্যবহার করুন। মনে রাখবেন, চুল ভালো রাখতে শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম ব্যবহারের বিকল্প নেই।

৩. হিজাব পরার আগে অবশ্যই চুল শুকনো কি-না তা লক্ষ্য করুন। ভেজা চুল বা ঘেমে যাওয়া মাথায় কখনো হিজাব পরবেন না। জরুরি প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন।

৪. সপ্তাহে অন্তত দুদিন হেয়ার প্যাক ব্যবহার করুন চুলে। এজন্য অবশ্যই প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন। যেমন-মেথি, কলা ও ডিম।

৫. প্রতিবার চুল পরিষ্কারের আগে তেল ব্যবহার করতে ভুলবেন না। এতে নতুন চুল গজাবে দ্রুত।

৬. হিজাব পরার সময় অনেকেই চুল খোঁপা করে নেন। দীর্ঘসময় খোঁপা করা থাকলে ওই স্থান ঘেমে যায়। ফলে চুলকানি ও র‌্যাশ দেখা দিতে পারে। এজন্য মাঝে মধ্যে চুল বেণী করেও হিজাব পরতে পারেন।

৭. ঘুমানোর সময় সিল্ক বা সাটিন কাপড়ের বালিশের কভার ব্যবহার করুন। এতে চুলের সিবাম নিয়ন্ত্রণে থাকে। অন্যথায় চুল প্রাকৃতিক আর্দ্রতা হারাবে।

৮. চুল আঁচড়ানোর জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন। এতে চুলের জট সহজভাবে ছাড়ানো যায় এবং চুলও কম পড়ে।

৯. তিন মাস পরপর চুলের আগা ছেঁটে নেবেন। এতে চুল আগা ফাটার সমস্যা থেকে বাঁচবে।

১০. হিজাবের নিচে ক্যাপ পরলে অবশ্যই সেটি পরিষ্কার না করে পরের দিন পরবেন না। আবার একই হিজাব দুদিনের বেশি অপরিষ্কার অবস্থায় পরা উচিত নয়।

১১. হিজাবের কাপড় ভালো না হলে চুল পড়তে পারে। এজন্য ব্যবহারের সময় অবশ্যই সুতি, সিল্ক, সাটিন, জর্জেটের হিজাব পরবেন।

১২. খুব টাইট করে হিজাব পরবেন না। এতে মাথাব্যথা করতে পারে সেই সঙ্গে চুলেরও ক্ষতি হয়।

১৩. যদি হিজাব পরার কারণে চুল বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়; তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host