1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত আনসার-ভিডিপির নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ পাবনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী নিহত, আহত রিকশাচালক ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস রাষ্ট্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান ওয়াহিদউদ্দিন মাহমুদের সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন

যমজ কনের যমজ বর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩২ সময় দর্শন

বরিশালে যমজ বোন সোনালী কর্মকার-রুপালী কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছে যমজ ভাই সজল কর্মকার-কাজল কর্মকারের। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই মেয়ের স্বামীদের দেখতে বাড়িতে ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ।

সোমবার রাত ১১টার দিকে বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। সোনালী কর্মকার ও রুপালী কর্মকারের বাবার নাম স্বপন কর্মকার। তারা দুজনই বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

যমজ ভাই সজল কর্মকার ও কাজল কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাটের স্বর্ণকার নিখিল লাল কর্মকারের ছেলে। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।

মাস কয়েক আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে সোনালী-রুপালী আর সজল-কাজলের বিয়ে পাকাপাকি হয়। সোমবার রাতে সেই বিয়ের আনুষ্ঠানিকতা ছিল। যা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

নগরীর ভাটিখানা থেকে বিয়ের অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই, তবুও বর-কনে দেখতে এসেছেন তিনি। বিষয়টি তার কাছে খুবই ভালো লেগেছে।

রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন বলেন, যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি খুবই অন্যরকম। তাই এ ধরনের বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।

সৌরভ দাস নামে নাজির মহল্লা এলাকার এক বাসিন্দা বলেন, বিয়ে দেখতে অনেক লোক এসেছেন। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ দাওয়াত না পেয়ে। তবে খুব ভালোই লেগেছে। এমন বিয়ে তো সচরাচর দেখা যায় না।

যমজ কনের যমজ বর

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২ ফেব্রুয়ারি ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host