নিহত জাহাঙ্গীর হোসেন জাকির চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে মান্নাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।