1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৫ আগস্ট ঘিরে আ.লীগের তৎপরতার সক্ষমতা নেই- স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫১ সময় দর্শন

পাবনায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা
পাবনা প্রতিনিধি : বুধবার (১৭ জুন) পাবনা স্থানীয় সরকার বিভাগের কনফারেন্স হলে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পরিচালক(প্রতিরোধ ও গণসচেতনতা -১)মো: মোজাহার আলী সরকার।
দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক শহীদুল আলম  সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয় এর পরিচালক এ কে এম ফজলে হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি মো:মোজাহার আলী সরদার দেশে কোন কোন সেক্টরে দুর্নীতি হয় তা তুলে ধরেন। সেই সঙ্গে প্রতিরোধে কমিটির সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন,রাষ্ট্রের সহায়তায় আজ আমরা একটা সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। তাই রাষ্ট্রের জন্য আমাদেরও করণীয় রয়েছে। নিজের সততা,বিবেকবোধ, দায়িত্ব ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে ভালো কাজ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সততা চর্চা ও নীতি-নৈতিকতার প্রাকটিস করাতে পারলে দেশ একটি সৎ কর্মশীল জাতি গড়তে পারবে। ছেলে-মেয়েদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি হবে। তখন দুর্নীতি নিজেই বিদায় হবে। এই লক্ষ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা আয়োজনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

উপসহকারী পরিচালক মমিন উদ্দিনের সঞ্চালনায় সততা সংঘ ও সততা স্টোরের গঠন এবং পরিচালনা বিষয়ে আলোচনা করেন বিভাগীয় পরিচালক কে এম ফজলে হোসেন।

অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণে বক্তব্য রাখেন এলজিআরডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোমিন মুজিবুল হক (টুটুল সমাজী),জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মনোয়ারুল আজিজ,দুদকের সহকারী পরিদর্শক ইশতিয়াক আহমেদ,উপসহকারী পরিদর্শক হামিদুর রহমান প্রমুখ।

পাবনার নয়টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি,সেক্রেটারী ও সদস্যরা এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host