1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

সাইনাসের সমস্যা থেকে মুক্তি পেতে যা করতে পারেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৬৪৫ সময় দর্শন

শীতকালে সাইনাসের সমস্যায় ভোগেন অনেকেই। সাইনাস ইনফেকশন হলো একটি নাকের সমস্যা। অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল সংক্রমণ বা সর্দির কারণে হয়ে থাকে এই সমস্যা। শীতকালের সময় এই সমস্যা আরো বেড়ে যায়। সাইনাসের কারণে শরীরে মিউকাস বৃদ্ধি পেতে থাকে। যার কারণে মাথাব্যথা ও শ্বাস নিতেও অসুবিধা হয়।

তবে বেশ কিছু ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। যেমন, বেশি করে পানি খান। দেহে পানির অভাবে সাইনাসের সমস্যাগুলো আরো বেড়ে যায়। আপনার যদি সাইনাসের সমস্যা থাকে তবে সর্বদা নিজেকে হাইড্রেটেড রাখুন। এ জন্য প্রচুর পরিমাণে পানি, চিনি ছাড়া চা পান করুন। এতে দেহ থেকে মিউকাস বের হয়ে যায়। যাঁদের সাইনাসের সমস্যা রয়েছে তাঁদের উচিত অ্যালকোহল এবং ধূমপান থেকে দূরে থাকা। এই সময় ভিটামিন এ জাতীয় খাবার খান। আইসক্রিম, পনির এবং দই জাতীয় জিনিস এড়িয়ে চলাই ভালো।

এ ছাড়াও গোলমরিচ এই সাইনাসের জন্য খুব উপকারি। অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সর্দি দূর করতে সহায়তা করে। আপেল সিডার ভিনেগার এবং লেবুর রসও উপকারী হয়। সাইনাসের খুব সাহায্য করে গরম ভাপ। এক পাত্র পানি ৩ ফোঁটা পিপারমিন্ট তেল, ৩ ফোঁটা রোসমেরি তেল, ২ ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে হালকা তোয়ালে দিয়ে মুখ ঢেকে ভেপার নিন। এটি নাক খুলতে সাহায্য করে। অনেকটা আরাম বোধ করবেন।

আপনি যদি চাপ্রেমী হন তাহলে হলুদ এবং আদা চা খেতে পারেন। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। হলুদ ও আদা চা মিউকাস কমাতে সহায়তা করে এবং এটি বন্ধ নাকও খোলে। আয়ুর্বেদিক চিকিৎসায় হলুদ এবং আদা চা এর ব্যবহার রয়েছে। এ ছাড়াও এক চা চামচ মধুর সঙ্গে মেশানো আদার রস দিনে ২-৩ বার খাওয়া যেতে পারে।

অ্যাপল সিডার ভিনেগার সাইনাসে প্রাকৃতিক প্রতিকার হিনেবেও কাজ করে। এক কাপ গরম পানিতে ৩ টেবিল চামচ আপেল ভিনেগার দিয়ে খেলে সাইনাসের চাপ কমে যায়। লেবু ও মধু দিয়েও খাওয়া যেতে পারে। শীতের এই সময়টিতে গরম গরম স্যুপ খেতে পারেন। গরম স্যুপ দেহের এই সমস্যা দূর করতে সহায়ক।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host