1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

এক আদর্শ চোরের গল্প

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮৭১ সময় দর্শন

দোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোনো একসময় ওই বাজারের মিজান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে দোকান মালিক একটি চিরকুট পান।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা ‘তোমার দোকানের ক্ষতি না করে একটি ‘ভিভো’ মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাব। ক্ষমা করবেন।’ এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকানের মালিক মিজান জানান, বুধবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান। পরে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের উপরের সিলিং ও টিন কাটা। তিনি ধারণা করেন হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর চিরকুট পড়ে রয়েছে। সাথে ৩০০ টাকা। চিরকুট পড়ার পরে অনেকটাই হতবাক হয়ে যান। তবে চোর ভিভো ওয়াই-৩০ মডেলের ডেমো মোবাইল সেট নিয়ে গেছে।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। চোরের হয়তো একটি অ্যানড্রুয়েট মোবাইল প্রয়োজন ছিলো তাই চুরি করতে এসেছিল। আবার কেউ কেউ বলছেন চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন তাই প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য এমন কাণ্ড করেছেন। চোর হলেও নিতান্তই সৎ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host