1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা কমিশনিং লাইসেন্সে আটকে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোঃ নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সংগঠনের সিনিয়র সভাপতি প্রফেসর এম এ সালাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হালিম মাজহার নূর, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান  প্রার্থী, এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বছর চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আলী আজগর এমপি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রধান অতিথি মোঃ আলী আজগর এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়ালেখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে ভালো করার আগ্রহ ও সাফল্যের প্রত্যয় তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host