1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড

বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৬ সময় দর্শন

স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, আমাদের বিএনপি বা জামায়াতের নেতাকর্মীর কোনো অন্যায় আবদার আপনারা রাখবেন না। যেটা নিয়মের মধ্যে পড়বে আপনারা সেটাই করবেন।

সোমবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রুমা আরো বলেন, ইদানিং এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ফেসবুকে দেখতে পাচ্ছি। সরকার গঠনের মাত্র ৪ মাস। এখনি তারা প্রকাশ্যে আসছেন, ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।এটা সুখকর নয়।

তিনি বলেন, যারা বিগত দিনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে প্রশাসন তাদেরকে ছাড় দিচ্ছেন।

তিনি আরো বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা একার পক্ষে সম্ভব নয়।বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, থানার ওসি সাকিউল আযম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন,সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host