1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির  নির্বাচন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসায় গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাদরাসার শ্রেণিকক্ষে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। ভোটগ্রহণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে-ইবতেদায়ী ও মাধ্যমিক শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন পান ১৯ ভোট এবং আমিনুল ইসলাম পান ২ ভোট।

আলিম শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মনিরুজ্জামান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পান ৬ ভোট।

ফাজিল শাখায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. রাজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে ইবতেদায়ী ও দাখিল শাখার প্রতিনিধি নির্বাচিত হন  মো. সাইদুল ইসলাম। তিনি পেয়েছেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দিন পান ৪ ভোট এবং আলিম শাখায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান ও ফাজিল শাখায় আরবী বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host