1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

কোন রক্তের গ্রুপের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং কেন?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬০৪ সময় দর্শন

গত দশ মাস ধরে আমরা জেনেছি করোনার বিভিন্ন লক্ষণ রয়েছে এবং বয়স আর লিঙ্গ ভেদে এ লক্ষণ ভিন্ন হয়। অসুস্থতার ধরণেও ভিন্নতা আসতে পারে। এক্ষেত্রে রক্তের গ্রুপের উপরেও অসুস্থতার ধরণের ভিন্নতা নির্ভর করে। নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের অসুস্থতার ঝুঁকি কম থাকে। আবার কিছু গ্রুপের মানুষের অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। সম্প্রতি দুইটি গবেষণায় উঠে এসেছে যে রক্তের গ্রুপের কারণে করোনার ঝুঁকি কম বেশি হয়।

গবেষণা

অনেকগুলি গবেষণা হয়েছে যা রক্ত গ্রুপ এবং কভিডের মধ্যে সংযোগ নিয়ে গবেষণা করেছে। এই বিষয়ে প্রথম প্রকাশিত গবেষণার মধ্যে একটি মার্চ মাসের শেষের দিকে চীনে প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে টাইপ ‘এ’ এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং টাইপ ‘ও’ এর কম।

২২ লাখ একটি জনগোষ্ঠীতে  চার লাখ ৭৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এ বা এবি পজিটিভি যাদের রক্তের গ্রুপ তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর রক্তের গ্রুপ ও হলে তারা হাসপাতালে ভর্তি হলেও তাদের ঝুঁকি কম। ‘ও’  গ্রুপধারী ব্যক্তিদের যেখানে আক্রান্তের হার ২৫ শতাংশ সেখানে  ‘এ’ গ্রুপধারী ব্যক্তিদের আক্রান্তের হার ৪১ শতাংশ। মৃত্যুর হারেও এগিয়ে রয়েছে এ গ্রুপের মানুষ।

রক্তের গ্রুপ এ এবং এবি পজিটিভদের ফুসফুসের জটিলতা সহ শরীরের বিভিন্ন জটিলতার সম্ভাবনা বেশি। এছাড়া এদের ভেন্টিলেশন এবং অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয় বেশি। এই দুইট রক্তের গ্রুপের মানুষ করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে সময় বেশি পার করে। স্পেনের আরো একটি গবেষণায় উঠে এসেছে যে যারা ভাইরাসে আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রে টাইপ এ ছিল ৩৮ শতাংশ, বি টাইপ ২৬ শতাংশ ছিল, টাইপ এবি ১০ শতাংশ, এবং টাইপ ও ২৫ শতাংশ ছিল।

এর আগেও গবেষণায় দেখা গিয়েছে, মূলত এ ব্লাড গ্রুপের ব্যক্তিরাই করোনায় বেশি আক্রান্ত হয়েছেন৷ যাদের রক্তের গ্রুপ ও, তারা করোনাকে রোধ করতে পেরেছেন বেশি৷

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host