1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি)  দুপুরে উপজেলার বেতুয়ান তরুণ সংঘ খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
বেতুয়ান তরুণ সংঘের আয়োজনে ১৫ ওভারের এই খেলায় টিএইচ স্পোর্টসকে ৭৮ রানে হারিয়ে সারা ক্রিকেট একাদশ জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সারা ক্রিকেট একাদশের জুনাইদ। খেলায় বিজয়ী দলকে ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে ৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পাবনা জেলা সাধারণ সম্পাদক ডা.আহমেদ মোস্তফা লোমান।
দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সজিব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, পাবনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকারিয়া খান মানিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান, তাজ প্রামানিক, দিলপাশার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host