1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৩ সময় দর্শন

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার বিকেলে তিনি আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

এর আগে তিনি ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে ৩টি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে ১টি পার্ক, ১টি খেলার মাঠ ও ১টি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রিজের পাশে এবং কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স হবে।

শুক্রবার রাত ১০টায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পবিত্র শবে বরাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও শাহ আলী মাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও লাইট সচল আছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host