1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ সময় দর্শন

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরীর কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভেতর ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-৫ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল।

বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

সূত্র: এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host