1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বাঘায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪২ সময় দর্শন

রাজশাহীর বাঘায় বিজয় সরদার (১৮) নামের এক স্কুল ছাত্র সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর স্থানে এই ঘটনাটি ঘটেছে। বিজয় সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের লোকিউদ্দিন সরদারের ছেলে ও বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। সে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামকস্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে মেহগনির গাছের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের থাকা তার দুই বন্ধু আরিফুল ইসলাম ও বরাত উদ্দিন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আরিফুল ইসলামের অবস্থা গুরুতর বলে মৃত বিজয় সরদারের চাচাত ভাই হাফিজুল সরদার জানান।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host