1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড হাদল মানবসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বিশ্ব ইজতেমার প্রথম দিনেই মৃত্যু ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৫৭ সময় দর্শন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ১ম দিন চলছে।  প্রথম দিনেই এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। এর মধ্যে আব্দুল কুদ্দুস ইজতেমা ময়দানে এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্যে জানা গেছে, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

সূত্র: এফএনএস

বিশ্ব ইজতেমার প্রথম দিনেই মৃত্যু ৩

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩১ জানুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host