1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

মেঘনায় বালু তোলা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৬৯ সময় দর্শন

চাঁদপুর-মুন্সিগঞ্জ মেঘনা নদীতে বালু তোলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় রিফাত (২৯) ও রাসেল (৩০) নামের দুজনের মৃত্যু হয়েছে। এতে আইয়ুব আলী নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেঘনার নৌ সীমানার মোহনপুরের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে কানা জহির ও কিবরিয়া মিজি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।  সরকার পতনের পর চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানার বাংলাবাজার থেকে ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। অন্যদিকে কানা জহিরের গ্রুপও একইভাবে বালু উত্তোলনের চেষ্টা করে। এতে দু‘পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কানা জহিরের লোকজন প্রতিপক্ষ কিবরিয়া মিজির বালু মহালের পাশে ড্রেজার বসিয়ে বালু তুলতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় কিবরিয়া মিজির সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া দেয় ও গুলিবর্ষণ করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত, রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়। গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা খবর পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমানায় হয়েছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host