1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২১২ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হাবিল (৩০) এক বাংলাদেশি কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

আহত হাবিলের ভাবি সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিল হাবিল। এসময় হঠাৎ করে ভারতীয় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। হাবিলের বুকে গুলি লাগে। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭ টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছেও বলে জানান তিনি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালের দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host