1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২২২ সময় দর্শন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএলসিসি (সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি)’র সভা টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ী ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি কর্পোরেশন প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জাইকা’র পক্ষে প্রকল্পের উপদেষ্টা নাওকো আনজাই ও নবগঠিত সিএলসিসি কমিটির সদস্যবৃন্দ।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিএলসিসি কমিটি এই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাইকা আমাদের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’

সভায় জাইকার পক্ষে নাওকো আনজাই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘সিএলসিসি কমিটির কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি করবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। আমরা আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী সরাসরি উপকৃত হবেন।’

সভায় কমিটির সদস্যরা নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host