1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমিরসহ আহত ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ সময় দর্শন

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে আহত হন তারা। রোববার দিবাগত রাত ১২টার সময় রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত অন্য দুজন হলেন- ড. কেরামত আলীর সফরসঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ইমন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় সফরসঙ্গী মো. আশাউদদৌলার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তার মাথাও ফেটে গেছে। গাড়িচালক রোকনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তবে তারাও এখন শঙ্কামুক্ত।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host