1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার

সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক চিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৯৪ সময় দর্শন
সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক চিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু

অনলাইন ডেস্ক/

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত এবং মৃত্যুর হুমকি পেয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৩ অক্টোবর) দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছাকাছি সড়ক দিয়ে একটি বেসামরিক পুলিশের গাড়ি দিয়ে যাচ্ছিলেন লার্স ভিল্কস। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে মৃত্যুবরণ করেছেন কার্টুনিস্ট লার্স ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ অফিসার। ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।

এর আগে ২০০৭ সালে মুহাম্মদ (সা.) -এর মুখমন্ডলের একটি ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকেন লার্স ভিল্কস। এরপর একটি কুকুরের শরীরে মুখমন্ডলটি বসিয়ে দেন। এটি প্রকাশ্যে হলে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মধ্যে ক্ষোভ দেখা দেয়। অসংখ্য জায়গা থেকে মৃত্যুর হুমকি পান ভিল্কস। যার কারণে, সে সময় থেকেই পুলিশ পাহারায় বসবাস করে আসছিলেন এই কার্টুনিস্ট।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় ডাগেন্স নাইটার পত্রিকায় তথ্যটি নিশ্চিত করেছেন ভিল্কসের সঙ্গী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host