1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার

দুই বছরের সাজা এড়াতে ২৮ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৫৫ সময় দর্শন
দুই বছরের সাজা এড়াতে ২৮ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

দুই বছরের সাজা এড়াতে ২৮ বছর ধরে পলাতক ছিলেন এক ব্যাক্তি। অবশেষে গ্রেপ্তার হয়েছেন তিনি। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকায় অভিযান চালিয়ে আজ রোববার ভোরে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া ওই ব্যাক্তির নাম মাহামুদুল হাসান ওরফে মঞ্জু (৫৩)। তিনি উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। আজ বিকেলে র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, ২৮ বছর আগে মাহামুদুল হাসানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, মাহামুদুল হাসান ২৮ বছর আগে একজন কুখ্যাত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৯৯২ সালে পলাতক অবস্থায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর তিনি কৌশলে দেশের বাইরে চলে যান। এরপর দীর্ঘ ২৮ বছর তিনি সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আত্মগোপনে থাকেন। ২০০৩ সালে তিনি দেশে ফিরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন এবং দ্বিতীয় বিয়ে করে আবারও বিদেশে পালিয়ে যান।

দীর্ঘ দিনের অপেক্ষমাণ সাজা ওয়ারেন্ট সংগ্রহ করার সময় মাহামুদুল হাসান সম্পর্কে জানতে পারে র‌্যাব-১১। এরপরই তার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকায় নিজ বাড়িতে এসেছেন তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছয় মাস আগে মাহামুদুল হাসান আবার দেশে ফিরেছেন।

র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান বলেন, আজ রোববার সন্ধ্যায় গ্রেপ্তার মাহামুদুল হাসানকে শিবপুর থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এই সাজাপ্রাপ্ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় মামলার তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host