1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণা মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ সময় দর্শন
মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণা মামলা

অনলাইন ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে জেড এম রানা নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল লতিফ জানান, মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলাটি করেন।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে আটক করা হয় ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে। সম্প্রতি জুম্মার নামাজের খুতবা, ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে নানা ধরনের বক্তব্য, তত্ত্ব ও সূত্র দিয়ে আলোচিত-সমালোচিত হন।

তাকে আটকের কারণের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ‘হিন্দুস্থানের দালাল বলে উসকানিমূলক বক্তব্য’, ‘বিভিন্ন বিষয়ে কাল্পনিক মতবাদ’, ‘করোনার সঙ্গে কথোপকথন’সহ নানা সময় বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করা হয়েছে। তিনি সন্তোষজনক ব্যাখ্যা বা উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় আইন প্রয়োগকারী সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘করোনা নিয়ে মিথ্যে তথ্য প্রচার করছেন কাজী ইব্রাহীম। সম্প্রতি করোনা ভাইরাসের টিকা নিয়ে তার বক্তব্য ভাইরাল হয়। মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। গতরাতেও (সোমবার) ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্থানের দালাল ও র’-এর এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host