1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি বন্ধই থাকবে-খামেনি বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  ভাঙ্গুড়ার কম্পিউটার শিক্ষিকার অদক্ষতার প্রমাণ মিলল তদন্তে আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পাবনা-৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজের বাল্যবিয়ে বন্ধ করতে থানায় স্কুলছাত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ সময় দর্শন
নিজের বাল্যবিয়ে বন্ধ করতে থানায় স্কুলছাত্রী

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গায় নিজের বাল্যবিয়ে বন্ধ করতে আইনি সহায়তা চেয়ে দরখাস্ত নিয়ে থানায় হাজির হয়েছে এক স্কুলছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দরখাস্ত দেয় সে। পরে সেই দরখাস্তের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, ওই স্কুলছাত্রী শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবা চা দোকানদার, মা একটি মুড়ির কারখানায় দৈনিক হাজিরায় কাজ করেন। সম্প্রতি তার খালা ও মা তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কিশোরী তাদের বারবার বোঝানোর পরও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য ছেলে ঠিক করেন। উপায় না পেয়ে সেই নিজেই থানায় এসে উপস্থিত হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকালে আমাদের থানায় এক শিক্ষার্থী একটি দরখাস্ত নিয়ে আসে। তার অভিযোগ, তার মা ও খালা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু সে পড়তে চায়। পরে আমরা গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছি।’ উল্লেখ্য, সম্প্রতি আরেকটি বাল্যবিয়ে ভেঙে দিয়ে ওই ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেন ওসি মোহাম্মদ মহসীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host