1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন যে শান্তি প্রস্তাব দিয়েছিল ইরান, সেটি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তো বাতিল করেছেনই, উপরন্তু নিজের সহকারীদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে ফের ইরানে বোমাবর্ষণের নির্দেশ দেবেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালে এ প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন একটি শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি চুক্তির শর্তগুলো মেনে নিতে রাজি থাকেন- তাহলে আগামী ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।

সংবাদ সম্মেলনে আরাগচি আরো বলেছিলেন, জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তগুলোই নতুন চুক্তির নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। “সবকিছুই প্রস্তুত আছে। এখন শুধু চুক্তি সম্পাদন ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আন্তরিকতার অপেক্ষা”, সংবাদ সম্মেলনে বলেছিলেন আরাগচি।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host