1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়।

এসময় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মো. মাহবুব-উল-আলম বাবলু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host