পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
এসময় চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা, ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।