1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অনলাইনে অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত গরু পাননি বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ সময় দর্শন
অনলাইনে অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত গরু পাননি বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

একটি ই-কমার্স সাইটে কোরবানির জন্য গরু অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত গরু পাননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি গত কোরবানির ঈদের আগের কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনের সময় একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, তা আমি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।’

টিপু মুনশি বলেন, ‘একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।’ সম্প্রতি দেশে একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। এসব প্রতিষ্ঠান আকর্ষণীয় অফার দিয়ে প্রতারণা মাধ্যমে হাজারো গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘২০২০ সালের নভেম্বরে ইভ্যালির বিরুদ্ধে মামলা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। মামলাটা আদালতে চলমান। শিগগিরই রায় হবে।’

কর্মশালায় আরও বক্তব্য দেন- কমিশনের সদস্য মনজুর কাদের, নাসরিন বেগম এবং জিএম সালেহ উদ্দিন, ইআরএফের সভাপতি শারভিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host