1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সেই এসআই লাভলীকে অব্যাহতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ সময় দর্শন
সেই এসআই লাভলীকে অব্যাহতি

অনলাইন ডেস্কঃ

নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে কক্সবাজার থেকে ফেনীতে বদলি হওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) লাভলী ফেরদৌসীকে সাময়িক অব্যাহতি (সাসপেন্ড) দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি আসাদুজ্জামান বলেন, ‘কক্সবাজার থেকে পিবিআই ফেনী জেলায় সংযুক্ত হওয়া এসআই লাভলী ফেরদৌসীকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা যায়, ২০১৫ সালে পুলিশ কর্মকর্তা স্বামীর সংসার ছেড়ে পরকীয়া প্রেমিক কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনা এলাকার শাহজাহানকে বিয়ে করেন এসআই লাভলী ফেরদৌসী। বেকার স্বামী, প্রথম ঘরের দুই সন্তান ও পরের ঘরের এক সন্তান নিয়ে সংসারের ব্যয় পুষিয়ে উঠতে পারছিলেন না। এরপরই জড়িয়ে পড়েন অনিয়ম আর দুর্নীতিতে।

মামলার তদন্তে স্বামীকে সঙ্গে নিয়ে অনৈতিক সুবিধা নেন। মামলার প্রতিবেদন নয়ছয় করেন। ক্ষমতার অপ-প্রয়োগ, অর্থ আত্মসাৎসহ নানা অপরাধের সঙ্গে তার নাম জড়িয়ে যায়। সম্প্রতি একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাদী পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অডিও ফাঁস হয়। যেখানে ঘুষ হিসেবে দেওয়া টাকার পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এসআই লাভলী ফেরদৌসী ও তার স্বামী শাহজাহান।

ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হলে ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় এক সপ্তাহ কক্সবাজারে অবস্থানের পর একটি প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে এসআই লাভলী ফেরদৌসীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলা আইনে শাস্তির সুপারিশ করা হয় প্রতিবেদনে। কমিটির সুপারিশে এসআই লাভলীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host